ভোলাহাটে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃবাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ৪৪তম শাহাদাৎ বার্ষিকী শুক্রবার (৩০ মে ) বিকেল ৪টায় ভোলাহাট সরকারী মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
১৯৮১ সালের এইদিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।
ভোলাহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে। দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদানকারী। তার শিল্প, অর্থনীতি, কৃষি ও নারীর উন্নয়নে নেয়া পদক্ষেপ আজও স্মরণীয়।
দিনটি উদযাপননে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হুদা, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া, বিএনপি নেতা ও নাচোল উপজেলার কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।
এমপির ব্যক্তিগত সহকারী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের আহবায়ক মোঃ বেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ মনসুর আলী, বিআরডিবি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত রহমান সানিসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































